মিনহাজুল ইসলাম,বান্দরবান।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে “সম্প্রীতির ক্রীড়া উৎসব–২০২৫”। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে জেলা পুলিশ লাইনে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোছাঃ ফরিদা ইয়াসমিন, যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স), ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
উৎসবের উদ্বোধনী দিনে প্রথম ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
আয়োজক সূত্রে জানা যায়, “সম্প্রীতির ক্রীড়া উৎসব–২০২৫” এর মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে সৌহার্দ্য, শৃঙ্খলা ও খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ মিডিয়া সেল, বান্দরবান-এর তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসব চলবে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কয়েক দিনব্যাপী।
