Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ এর বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Posted on February 25, 2025February 25, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবানে সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণের বিরুদ্ধে এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে জরুরি সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় শহরের ট্রাফিক মোড়ে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতন ছাত্রজনতার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক ছাত্র-জনতা অংশ নেন। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, মিছবাহ উদ্দীন, হাবিব আল মাহমুদ, আমান উল্লাহ, মুহাম্মদ ইসমাইল, মেহেদী হাসান ও রুমি সেন প্রমুখ।

বক্তারা বলেন, বিপ্লবের সাত মাস পরও সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও খুনের মতো অপরাধের প্রসার সরকারের চরম ব্যর্থতাকে নির্দেশ করে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

এছাড়া বক্তারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার উন্নয়নে বারবার স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেও জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদাসীনতা লক্ষ্য করা গেছে। দ্রুত সংস্কার না হলে প্রশাসনিক কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচির হুমকি দেন তারা।

সবশেষে, বক্তারা বান্দরবানে আওয়ামী সন্ত্রাসের অবসান এবং ৩৭ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে বীর বাহাদুরসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় পুনরায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ছাত্র জনতা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme