Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে শাস্তিমূলক বদলির প্রতিবাদে ছাত্রসমাজের স্মারকলিপি

Posted on July 24, 2025July 24, 2025 by editor

শিক্ষা কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবি

জাগ্রত পাহাড় ডেস্ক :


বান্দরবান জেলাকে শাস্তিমূলক বদলির কেন্দ্র হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে এবং অভিযোগপ্রাপ্ত উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মনিরুজ্জামানের বদলি আদেশ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘বান্দরবান জেলা ছাত্রসমাজ’।

স্মারকলিপিতে ছাত্র প্রতিনিধিরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরেই পার্বত্য অঞ্চলে বিতর্কিত ও অনুপ্রবেশযোগ্য কর্মকর্তাদের বদলি করে পাঠানো হচ্ছে, যা জেলার মর্যাদা ও নিরাপত্তার জন্য অপমানজনক। তারা বলেন, সম্প্রতি জনাব মনিরুজ্জামান নামে এক কর্মকর্তাকে, যিনি এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্ত, বান্দরবানে বদলি করা হয়েছে। এটি শুধু প্রশাসনিক অব্যবস্থাপনার পরিচায়ক নয়, বরং শিক্ষাঙ্গনের জন্য এক ধরনের হুমকিও।

ছাত্রসমাজ তাদের স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করে:

১. জনাব মনিরুজ্জামানের বদলি আদেশ বাতিল।
২. পার্বত্য জেলাগুলোকে শাস্তিমূলক বদলির গন্তব্য হিসেবে ব্যবহার বন্ধ।
৩. বদলি ও নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা ও সম্মান বজায় রাখা।
৪. অভিযোগ নিষ্পত্তির আগে অভিযুক্ত কর্মকর্তাদের দায়িত্বে না রাখার নীতিমালা প্রণয়ন।
৫. ভবিষ্যতে শাস্তিমূলক বদলির তালিকা থেকে বান্দরবানের নাম বাদ রাখা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এই দাবিগুলো উপেক্ষা করা হলে ছাত্রসমাজ, অভিভাবক ও সচেতন নাগরিকদের নিয়ে জেলা শিক্ষা অফিস ঘেরাও, অবস্থান কর্মসূচি সহ শান্তিপূর্ণ আন্দোলনে যেতে তারা বাধ্য হবেন।

ছাত্রসমাজের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন মো. আমিনুল ইসলাম আসিফ, হাবিব আল মাহমুদ, খালিদ বিন নজরুল, মো. তারেকুল ইসলাম এবং জিসান আহমেদ।

স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা শিক্ষা অফিসার বরাবর।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme