বান্দরবানে মেধাবৃত্তি ও ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে আজ “জেলা প্রশাসক মেধাবৃত্তি, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ শামীম আরা রিনি। তিনি বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: আবু তালেব। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থীদের নানারঙের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত অভিভাবক ও অতিথিদের। শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করে অতিথিরা বলেন, এ আয়োজন নতুন প্রজন্মকে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবে।