Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনতাই

Posted on August 14, 2025August 14, 2025 by editor

নিউজ ডেস্ক:

বান্দরবান শহরের বাসস্টেশন এলাকায় ব্যবসায়ী নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক ও পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক।

সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে ব্যবসায়িক কার্যক্রম শেষে নগদ অর্থ নিয়ে বাসস্টেশন থেকে পায়ে হেঁটে বাসার পথে রওনা দেন নিখিল কান্তি দাশ। সদর উপজেলা পরিষদের মূল গেটের কাছে পৌঁছালে এক যুবক পিছন থেকে তার হাতে থাকা টাকা ছিনিয়ে সদর উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে। পরে বাউন্ডারি দেওয়াল টপকে পালিয়ে যায় সে।

হঠাৎ এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন নিখিল কান্তি দাশ। তিনি ছিনতাইকারীর পিছনে ধাওয়া করলেও রাতের অন্ধকারে তাকে ধরতে পারেননি।

নিখিল কান্তি দাশ জানান, “২৫ বছর ধরে বান্দরবানে ব্যবসা করছি, কখনো এমন ঘটনার সম্মুখীন হইনি।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিকে দ্রুত আটক করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,132)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme