বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সচেতনতা সমাবেশ ও জাতীয় ছাত্র সংহতি প্রকাশ

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবান পার্বত্য জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন প্রতিরোধে সচেতনতা সমাবেশ এবং জাতীয় ছাত্র সংহতি প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ নভেম্বর, ২০২৪) বিকাল ৩টায় বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে এই সমাবেশ বান্দরবান বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান জেলা শাখার অর্থ সম্পাদক জনাব মুহাম্মদ মুসা, জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান পৌর শাখার সদস্য সচিব জনাব কাওছার আলম, এবং ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জনাব লোকমান হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দুই সহস্রাধিক ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের দোসররা রাজনীতি করতে পারে না। তাদের অপরাধের বিচার নিশ্চিত না করে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যারা স্বৈরাচার ও তাদের দোসরদের পুনর্বাসন করবে, তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ প্রয়াস। সব ছাত্র সংগঠনের একত্রিত প্রচেষ্টায় স্বৈরাচারী শক্তি রুখে দিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বান্দরবান পার্বত্য জেলার ছাত্রনেতা আসিফ ইকবাল, আমিনুল ইসলাম, জোবায়ের হোসেন, হাবিব আল মাহমুদ, খালিদ বিন নজরুল, মিছবাহ উদ্দীন, মেহেদী হাসান, আহমেদ আবিদ, রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংহতি প্রকাশের মধ্য দিয়ে সকল ছাত্র সংগঠন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

One thought on “বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সচেতনতা সমাবেশ ও জাতীয় ছাত্র সংহতি প্রকাশ

Comments are closed.