বান্দরবান প্রতিনিধি:
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বান্দরবান পার্বত্য জেলার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব শাহাদাৎ হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা, শিশু একাডেমি, বান্দরবান;
সুপন চাকমা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান;
জনাব মিল্টন মহূরী, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, বান্দরবান;
এবং জনাব মনজুর আহমেদ, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বান্দরবান।
এ সময় বান্দরবান শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ৪০ থেকে ৫০ জন অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শিশুদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের দৃঢ়তা ও মানবিক মূল্যবোধের বিকাশে অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করে বাংলাদেশ শিশু একাডেমি, বান্দরবান পার্বত্য জেলা।
