বান্দরবান প্রতিনিধি:
বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি-এর নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীসহ প্রায় ২৫ থেকে ৩০ জন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব অভিজিৎ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, বান্দরবান।
সভায় উপস্থিত ছিলেন জনাব আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাব এস.এম. হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম); এবং জনাব মোঃ আসিফ ইকবাল, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান শাখা।
বক্তারা তাঁদের বক্তব্যে বসতি সংকট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই নগরায়ণের মাধ্যমে উন্নত ও মানবিক শহর গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় বান্দরবান জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের সার্বিক সহযোগিতায়।