বান্দরবান প্রতিনিধি।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাচিং প্রু জেরীর নেতৃত্বে বান্দরবানে পাহাড়ী-বাঙ্গালীদের বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এই দিবসটি উপলক্ষে প্রেসক্লাব সামনে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্দ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে দুপুর ২টা থেকে স্থানীয় রাজার মাঠে জেলা দূর-দূরান্ত আগত পাহাড়ী-বাঙ্গালীসহ বিএনপি’র নেতাকর্মীরা সমবেত হয়। পরে বিকাল ৩টায় একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব সামনে এসে শেষ।
পরে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির নেতা মুজিবুর রশিদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, মহিলা নেত্রী নিলুতাজ বেগম, উম্মে কুলসুম লীনাসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা।
