Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর উপহার

Posted on April 13, 2025April 13, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক :

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বান্দরবান জেলার ভাতাভুক্ত ৫১২ জন অমুসলিম হিল ভিডিপি সদস্যদের মাঝে বৈসাবি উপহার বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আনসার ব্যাটালিয়নের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. আনোয়ার হোসেন সরকার। সভায় সভাপতিত্ব করেন জেলা কমান্ডার মো. মোতালিব হোসেন। সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আবিদুল হাসান শিমুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উপহার বিতরণকালে প্রধান অতিথি বলেন, “প্রথমবারের মতো মহাপরিচালকের পক্ষ থেকে দেয়া নববর্ষ ও বৈসাবি উপহার তৃণমূল পর্যায়ে বাহিনীর সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে। আমরা প্রত্যাশা করি, সামনে প্রতিটি উৎসবেই এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার কর্মকর্তাবৃন্দ ও ভিডিপি সদস্যরা।

উল্লেখ্য, বান্দরবান জেলার সাতটি উপজেলায় ৩৭টি সেনা ক্যাম্প, ৮টি বিজিবি ক্যাম্প ও ১০টি পুলিশ ক্যাম্পে মোট ৯২৭ জন ভিডিপি সদস্য অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme