জাগ্রত পাহাড় ডেস্ক :
“অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব। দিনব্যাপী আয়োজনে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিতকরণে নানা দিক তুলে ধরা হয়।
