Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে বম সম্প্রদায়ের পাশে সেনাবাহিনী, শিক্ষা ও খাদ্য সহায়তায় নতুন দিগন্ত

Posted on March 6, 2025March 6, 2025 by editor

বান্দরবান প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত বম সম্প্রদায়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবানের রুমা ও থানচি উপজেলার বাকলাইপাড়া সাবজোনের পাহাড়ি জনপদে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সম্মেলন-২০২৫-এ উঠে আসে নানা গুরুত্বপূর্ণ দিক।

বৃহস্পতিবার (৬ মার্চ) আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জুলকার নাঈন, বিএসপি, পিএসসি, অধিনায়ক দি ম্যাজিস্ট্রেট টাইগারস। অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে বম সম্প্রদায়ের ৭৭ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যেখানে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি লবণ এবং ২.৫ লিটার তেল দেওয়া হয়। পাশাপাশি, বাকলাইপাড়ায় একটি ওয়াটার রিজার্ভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা স্থানীয়দের পানির সংকট নিরসনে ভূমিকা রাখবে।

সম্মেলনে সেনাবাহিনী পাহাড়ের জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। অধিনায়ক ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, “পাহাড়ের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই, সেনাবাহিনী সর্বদা পাশে থাকবে।” তিনি বম সম্প্রদায়ের যুবকদের ট্যুরিস্ট গাইড হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন এবং তাদের নিরাপদে নিজ এলাকায় বসবাসের নিশ্চয়তা দেন।

স্থানীয় শিক্ষক জয়রাম বম বলেন, “আমরা দীর্ঘদিন পর নিজ ঘরে ফিরতে পেরে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। জুম চাষে সমস্যা হয়েছে, কিন্তু সেনাবাহিনী আমাদের খাদ্য সহায়তা দিচ্ছে, যা খুবই প্রয়োজনীয়।”

এছাড়া, সম্মেলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশংসা করে প্রাতাপাড়া কারবারি পাকত্লিং বম বলেন, “সেনাবাহিনী সব সময় পাশে থাকলে আমাদের জীবন আরও সহজ হবে।”

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক স্থানীয়দের সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও সেনাবাহিনী পার্বত্য এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme