Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে ফের অপহরণ আতঙ্ক: ৬ রাবার শ্রমিককে তুলে নিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি!

Posted on April 23, 2026April 23, 2026 by editor

বান্দরবান প্রতিনিধি


বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলা-এর টংকাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৬ রাবার বাগান শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
অপহৃত শ্রমিকরা হলেন—ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯), নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২) ও সাকিব (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে শ্রমিকরা বাগানের ঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী সেখানে হানা দেয়। তারা শ্রমিকদের মারধর করে চোখ বেঁধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাবার বাগানের মালিক ইসমাইল জানান, অপহরণকারীরা শ্রমিকদের তুলে নেওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে অপহৃতদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। তিনি শ্রমিকদের নিরাপদ উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে টংকাবতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা-এর বাইশারী ইউনিয়নের মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত একটি রাবার বাগান থেকেও ৩ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।
সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে এ ধরনের অপহরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা জোরদার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme