Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে পাহাড়ি সড়কে জীপ খাদে পড়ে নিহত ১, আহত ২

Posted on May 26, 2025May 26, 2025 by editor

নিউজ ডেস্ক :

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জীপ গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত ও দুজন নারী আহত হয়েছেন। সোমবার (২৬ মে) দুপুর ২টার দিকে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের বাসাত্লাং পাড়া সংলগ্ন আমবাগান উঠনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি লাল কাপ এল বম (৪৫), যিনি পাইন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুয়ালপি পাড়ার বাসিন্দা। তিনি সেদিন সকালে রুমা বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন।

স্থানীয়রা জানান, যাত্রীবোঝাই জীপটি (রেজি: লট নং-১৯৩) বাসাত্লাং পাড়া সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই লাল কাপ এল বম মারা যান। দুর্ঘটনায় জিংপেক কিম বম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হন এবং ভান থোয়াই জোয়াল (৩৫) নামের আরেক নারীসহ আরও একজন আহত হন।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রুমা হাসপাতালে নেওয়া হলে জিংপেক কিম বমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই গাড়ির চালক অংসানু মারমা এবং তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ‘সময়রের কণ্ঠস্বর’কে বলেন, “একটি জীপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে একজন নিহত হয়েছেন এবং দুজন নারী আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme