Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নবীনবরণ -২০২৪ অনুষ্ঠিত

Posted on November 2, 2024November 2, 2024 by Editor

জমির উদ্দিন, বান্দরবান জেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক বান্দরবান শিশু একাডেমি মিলনায়তনে ০২ নভেম্বর ২০২৪, রোজ শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় একাদশ, ডিগ্রি ও স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বান্দরবান জেলা সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন ও সহ সভাপতি মো: ইসমাইল এর সঞ্চালনায় পিসিসিপি জেলা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দীন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বান্দরবান জেলা শাখার অর্থ সম্পাদক জনাব মুহাম্মদ মুসা, জাতীয়তাবাদী ছাত্রদলের বান্দরবান পৌর সদস্য সচিব জনাব কাউসার আলম এবং ইসলামী ছাত্র আন্দোলন বান্দরান জেলা সভাপতি জনাব লোকমান হাকিম সহ প্রমুখ।

অতিথি এবং আলোচকবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান সাম্প্রদায়িক বৈষম্য এবং সংঘাত নিরসনে দল, মত, নির্বিশেষে ছাত্র-জনতাকে এগিয়ে আসতে হবে। শিক্ষা, চাকরী সহ সর্বক্ষেত্রে সকল সম্প্রদায়ের সমান উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে একক সুবিধা প্রদান না করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ম্রো, বাঙালি, বম, খুমি, লুসাইসহ অন্যান্য জনগোষ্ঠীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা পাহাড়ের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে ছাত্র পরিষদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং নবীনদের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক জীবনে ভারসাম্য এবং মনোবল ধরে রাখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষিত ও উন্নত জাতি গঠনের গুরুত্ব উল্লেখ করেন। নবীনদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি ধর্মীয় জ্ঞান আহরণ এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে উদ্বুদ্ধ করেন।

উক্ত আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত ১০ টি বহুনির্বাচনী প্রশ্ন ছিলো। এতে ৪জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, সহ সভাপতি মো: ইসমাইল, সহ সভাপতি রুমি সেন, জানে আলম, সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাবিব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জনাব তানভির হোসেন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক জনাব মিছবাহ উদ্দীন সহ অত্র সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নবীনদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষাজীবনে সাফল্য কামনা করে এবং ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নের মাধ্যমে বৈষম্যহীন পাহাড় তথা বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme