Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে নিখোঁজ ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধার দাবিতে মানববন্ধন

Posted on November 3, 2025November 3, 2025 by editor

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রেংনয়া মুরুং-কে হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ আইনি সহযোগিতা না পাওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে গাফিলতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠন (বিএমএসএ) কেন্দ্রীয় কমিটি, বান্দরবান পার্বত্য জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, “রেংনয়া মুরুং নিখোঁজ হওয়ার পর বহুদিন পেরিয়ে গেলেও প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। একজন ছাত্র দীর্ঘদিন নিখোঁজ থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা উদ্বেগজনক।” বক্তারা দ্রুত রেংনয়ার সন্ধান ও নিখোঁজের রহস্য উদ্ঘাটনের দাবি জানান।

এসময় বক্তারা আরও বলেন, “রেংনয়া মুরুংকে নিরাপদে ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসন যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধনে বিএমএসএ কেন্দ্রীয় নেতা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা রেংনয়া মুরুংকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,125)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme