Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে থানচি উপজেলায় অগ্নিকান্ড

Posted on October 18, 2024October 18, 2024 by Editor

পাহাড় বার্তা ডেস্ক:

থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ক্যচু পাড়ায় অগ্নিকাণ্ডে এক বিধবার ঘরসহ তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টায় বলিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ক্যচু পাড়ায় খ্যাইংহ্লাচিং মারমা (৬২), যিনি মৃত মংফোচিং মারমার স্ত্রী, তার ঘরে আগুন লাগে। পাড়ার লোকজন আগুন নেভাতে ছুটে আসলেও বিধবা খ্যাইংহ্লাচিং মারমার ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। তবে পাশের দুটি ঘর—থোয়াইসাউ মারমা (৪৯) ও পনু মারমা (৬৮)—রক্ষার জন্য পাড়া বাসীরা তাদের ঘরের বেড়া ও ছাদ ভেঙে দেয়, ফলে পাড়ার অন্যান্য ঘরগুলো রক্ষা পায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, খ্যাইংহ্লাচিং মারমার ঘরে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়, এরপর ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পাড়াবাসীর ধারণা, চুলার পাশে রাখা গ্যাসের মাসিস বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে চার লাখ টাকা ধরা হচ্ছে।

ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা নিশ্চিত করেছেন যে, পবারণা পূর্ণিমা উপলক্ষে পাড়ার সবাই ধর্মীয় কাজে ব্যস্ত থাকার সময় আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, খ্যাইংহ্লাচিং মারমার ঘর দাউ দাউ করে জ্বলছে। লোকজন আগুন নেভাতে না পারলেও পাশের দুটি ঘর রক্ষা করতে সক্ষম হয়।

বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা জানিয়েছেন, ওয়ার্ড মেম্বারের মাধ্যমে তিনি আগুনে তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছেন এবং ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

সুত্র-পাহাড় কন্ঠ

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme