Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে তৌজিভুক্ত ভূমির লিজ ৯৯ বছরে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

Posted on December 1, 2024December 1, 2024 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবান বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমির লিজ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছরে উন্নীতকরণ এবং গৃহ নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাংক ঋণ পাওয়ার প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে জেলার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে।

রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলার সাতটি উপজেলার বাজার ফান্ডের জায়গায় বসবাসরত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, বান্দরবানে বাজার ফান্ডের আওতাধীন ভূমির লিজের মেয়াদ ১০ বছর হওয়ায় বাসিন্দারা ব্যাংক ঋণ থেকে বঞ্চিত। এর ফলে গৃহ নির্মাণ ও ব্যবসা পরিচালনায় ব্যাপক বাধার সৃষ্টি হয়েছে। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত বাজার ফান্ড প্রশাসনের মাধ্যমে এসব ভূমি বন্দোবস্ত দিয়ে গ্রাহকরা দীর্ঘদিন ব্যাংক ঋণের সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসন ও জেলা পরিষদের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, ব্যাংকগুলোর পক্ষ থেকে নতুন ঋণ প্রদান ও পুরাতন ঋণ নবায়ন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। এতে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম, শফিকুল আলম বাবুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ঠিকাদার জসিম উদ্দীন, সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ারসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে আয়োজকরা বান্দরবানের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

প্রধান দাবি:
১. তৌজিভুক্ত ভূমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা।
২. গৃহ ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাংক ঋণ পাওয়ার পথ সুগম করা।

এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme