Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে জামিনপ্রাপ্ত বম সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরতে সেনাবাহিনীর সহায়তা

Posted on September 19, 2025September 19, 2025 by editor

নিজস্ব সংবাদদাতা::

প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক বৈচিত্র্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত বান্দরবান জেলা পাহাড়ের মানুষের শান্তি ও সমৃদ্ধি রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীন বান্দরবান রিজিয়ন পাহাড়ের জনগণ যাতে নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় দুটি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ-এর সশস্ত্র সন্ত্রাসীদের কর্মকাণ্ডের মামলায় আটক ১৯৯ জন বম সদস্যের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ইতিমধ্যে ১০৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি পাওয়া অধিকাংশ সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বান্দরবান রিজিয়নে দেখা করতে আসেন। এর ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ২৮ জন জামিনপ্রাপ্ত সদস্য রিজিয়ন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রিজিয়ন কমান্ডার তাদের স্বাগত জানিয়ে স্বাভাবিক জীবন যাপনের জন্য উৎসাহ প্রদান করেন এবং প্রত্যেককে আর্থিক সহায়তা দেন। তিনি বলেন, “ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী সবার জন্য কাজ করছে। পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের অঙ্গীকার।”

এছাড়া, বাংলাদেশ ছাড়িয়ে মিজোরামসহ অন্যান্য স্থানে আত্মগোপনে থাকা অনেক বম সদস্যও সেনাবাহিনীর সহযোগিতায় নিজ নিজ পাড়ায় ফিরে এসেছেন। ইতিমধ্যে মিজোরাম থেকে ১৬২টি পরিবারের ৪১৩ জন নারী, পুরুষ ও শিশু নিজ গ্রামে প্রত্যাবর্তন করেছেন। প্রত্যাবর্তনকারীদের প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি) সরবরাহ করা হয়েছে। এছাড়াও ঘরবাড়ি নির্মাণের জন্য সরঞ্জাম, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নধারাকে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ প্রকাশ করা হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,125)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme