জাগ্রত পাহাড় ডেস্ক :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার ৭নং ওয়ার্ডে অবস্থিত সমিতির কার্যালয়ে চলে ভোটগ্রহণ।
এবারের নির্বাচনে মোট ১৪১ জন ভোটারের মধ্যে ১২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে চ হ্লা প্রু জিমি এবং সহ-সভাপতি পদে জামাল উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে ভোট হয়। আনারস প্রতীক নিয়ে ৮১ ভোট পেয়ে বিজয়ী হন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল হক হরিণ প্রতীক নিয়ে পান ৪৪ ভোট। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সত্যজিৎ মজুমদার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
