বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলায় ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ছাত্রদলের কমিটি এই প্রথম অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (৫ জুন) জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের স্বাক্ষরিত কমিটি অনুমোদন হয়।
এতে জেলার ইতিহাসে প্রথমবারের মতো ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোঃ ইমন সভাপতি, সাধারণ সম্পাদক লিজা আক্তার মুন্নি ও মোহাম্মদ শাহিদ সাংগঠনিক সম্পাদক করা হয়।
এছাড়াও জেলার আরো ছয়টি কলেজ, মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কমিটি অনুমোদন দেওয়া হয়।
তা হল- লামা মাতামুহুরি ডিগ্রী কলেজ, আলীকদম সরকারি কলেজ, চাম্বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসা।
ই/সা
