জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবান পার্বত্য জেলায় সফর করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা এবং ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন, ইতালির দূতাবাস ও নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধিদল। আজ ১৮ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ এই সফর উপলক্ষে প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বান্দরবানের পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সাক্ষাতে পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় হয়। প্রতিনিধি দল বান্দরবানে উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে পার্বত্য এলাকার টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানে সহযোগিতার আশ্বাস দেন। সফরের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
