জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবান সদর উপজেলার থোয়াইংগ্যাপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে আজ ২৯ মে ২০২৫ ইং তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণি এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।
অভিযানে মোঃ নাজিম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায়সহ সতর্ক করা হয়। এছাড়া, অন্যান্য স্থানে পাহাড় কাটার অভিযোগে মামলা করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। অভিযানে বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।