জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মানিকপুর এলাকায় আজ, ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে YSB, 4BM, এবং UBN নামক তিনটি ইটভাটার বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে YSB ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা এবং 4BM ও UBN ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। তিনটি পৃথক মামলায় সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা কালে ৯০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। পরিবেশ রক্ষায় তৎপরতা নিশ্চিত করতে YSB ব্রিক ফিল্ডের চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লামা থানা পুলিশ, এবং লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ।
পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
