জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবান সদর এলাকায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ লাখি বড়ুয়া (৪৫) নামে এক নারীকে আটক করেছে বান্দরবান এএসইউ। ২৭ মার্চ রাত ১০টা ৩০ মিনিটের দিকে মধ্যম পাড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
পরে ৫ ইবি বান্দরবান জোনের এনসিও সার্জেন্ট আনোয়ার আটককৃতকে বান্দরবান সদর থানার এসআই আল মামুনের কাছে হস্তান্তর করেন। আটক লাখি বড়ুয়া বান্দরবান সদরের ২ নম্বর ওয়ার্ডের পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা। তার স্বামী মৃত সুনিল বড়ুয়া।
