বান্দরবানের থানছি ডিম পাহাড় সড়কে আবারও বিদেশি সিগারেট উদ্ধার, আটক হেলপার

নিউজ ডেস্ক :

বান্দরবানের থানচি-ডিম পাহাড় সড়ক দিয়ে আবারও পাচার হচ্ছিল বিদেশি সিগারেট। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সোমবার সকালে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসময় গাড়ির হেলপারকে আটক করা হয়েছে।

সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই সড়কটি বিদেশি পণ্য পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে সিগারেট পাচার বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ নজরদারি জোরদার করে।

ধৃত হেলপারের দেয়া তথ্যের ভিত্তিতে তদন্তে উঠে এসেছে পার্শ্ববর্তী দেশের একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সম্পৃক্ততার ইঙ্গিত। তাদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় কিছু ব্যবসায়ীও এ চক্রের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।

অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশের অভিযোগ থাকলেও এবার সরাসরি বিদেশি চক্রের নাম আসায় প্রশাসন আরও সতর্ক হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজনের নাম চিহ্নিত করা হয়েছে এবং তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।