বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিন আহত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার বগালেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোহাম্মদ সেলিম (২৬), মোহাম্মদ নাজিম (২৮) ও মো: সোহেল (৩০)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বগালেক থেকে রুমা বাজার অভিমূখী গাড়িটি কমলাবাজার এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে বান্দরবান জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
