বিশেষ প্রতিবেদক, জাগ্রত পাহাড়;
বান্দরবানে রুমায় নিয়মনীতি তোয়াক্কা না করে প্রতি বছর ন্যায় এবছরেও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান ওরফে সুজন তার ইটভাটায় আগুন দিয়েছে। পরিবেশের ছাড়পত্র কিংবা লাইসেন্স ছাড়াই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেধারছে চলছে ইট তৈরি ও পোড়া কার্যক্রম। পোড়ানো হচ্ছে হাজার হাজার টনে গাছগাছালির।
অনুসন্ধানে দেখা গেছে, বৈধতা কোন কাগজপত্র না থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আনিসুর রহমান ওরফে সুজন দেধারছে ইটভাটা চালাচ্ছেন। ফলে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় কৃষকেরা। দীর্ঘদিন ধরে আনিসুর রহমান সুজনে ইটভাটা চলমান থাকায় পার্শ্ববর্তী এলাকায় জুমের ধান, আম, লিচু, কমলা, জাম্বুরা, কলা বাগানসহ আলু, ভুট্টা, বাদাম, আখ, সরিষা ফসল ফলন উৎপাদনও আগের মত হচ্ছে না। এ অবস্থায় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা মিলছে না বলে প্রতিবেদককে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় কৃষকরা জাগ্রত পাহাড় ডটকমকে জানান, ইটভাটার কারণে প্রতিবছর ফসলের ক্ষয়ক্ষতি হলেও প্রতিবছর ন্যায় এই বছরেও চলমান আছে আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান ওরফে সুজনে অবৈধ ইটভাটা। তারা আরও জানান, স্থানীয় প্রশাসন কর্তৃক বন্ধে কার্যত পদক্ষেপ না পাওয়ায় পরিবেশে উপদেষ্টা বরাবর এলাকাবাসী একটা দল ঢাকায় যাব। একমাত্র পরিবেশ উপদেষ্টা ছাড়া আমাদের কথা এখানে আর কেউ শুনবে না।
এই ব্যাপারে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। চলমান বছরে ১৯ নভেম্বর রুমায় যোগদানের পর থেকে স্থানীয়রা তাকে বিভিন্ন সমস্যা নিয়ে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া না দেয়ার অভিযোগ রয়েছে মোহাম্মদ আদনান চৌধুরী বিরুদ্ধে।
ধারাবাহিক প্রতিবেদন পর্ব – (৪)
