জাগ্রত পাহাড় ডেস্ক:
আজ ৩০ জুন ২০২৫ ইং, বিকাল ৫টা ৩০ মিনিটে লামা উপজেলার বনভূমি সংলগ্ন এলাকায় পাহাড় কাটার অপরাধে অভিযান পরিচালনা করেন লামা উপজেলা প্রশাসন। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী YSB ও UBN নামক দুটি ইটভাটাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দীন। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।
প্রাকৃতিক পরিবেশ ও পাহাড় রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপ প্রশংসনীয় বলে স্থানীয় জনগণ মন্তব্য করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দীন জানান, পরিবেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
