পাহাড় কাটার অপরাধে লামা রাবার ইন্ডাস্ট্রিজকে ১৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিসাধনের দায়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয়। ০৬ মে ২০২৫ তারিখে পরিচালিত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৭ অনুসারে এই জরিমানা ধার্য করা হয়।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই পাহাড় কাটায় নিসর্গ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে ক্ষয়ক্ষতির প্রমাণ পান। পরিপ্রেক্ষিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় আইনি ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। অধিদপ্তর জানায়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এ ধরনের তদারকি ও আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।