Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সমন্বয়হীনতায় নাগরিক সেবা প্রতিবন্ধকতা

Posted on May 29, 2025May 29, 2025 by editor

বান্দরবান প্রতিনিধি :


পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা বান্দরবানে সাধারণ জনগণ ন্যায্য সরকারি সেবা থেকে ক্রমাগতভাবে বঞ্চিত হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পার্বত্য জেলা পরিষদের অধীন ন্যস্ত বিভিন্ন সরকারি বিভাগের দায়িত্ব পালনে অনীহা এবং জেলা পরিষদ ও জেলা প্রশাসনের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা। এসকল বিষয় নিরসনে আজ (২৯ মে) দুপুরে বান্দরবানের হলিডে ইন রিসোর্টে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবদুল খালেক এর নিকট পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি’র) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান লিখিত দাবী পেশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পিসিএনপি’র বান্দরবান জেলা সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল (জালাল), জেলা সহসাধারণ সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ প্রমূখ নেতৃবৃন্দ।

পিসিএনপি’র লিখিত দাবীতে উল্লেখ করা হয়- স্থানীয় রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং প্রশাসনিক সংস্থাসমূহের মধ্যকার পারস্পরিক যোগাযোগের ঘাটতির ফলে জনগণের প্রাত্যহিক চাহিদা পূরণে বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে।

বিশেষ করে, বান্দরবান সদর উপজেলার বাজার ফান্ড এলাকায় ব্যাংক ঋণের ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের মধ্যকার অলিখিত দ্বন্দ্ব এবং দায়িত্ব নিয়ে জটিলতার কারণে এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম থমকে গেছে। ফলে, এ অঞ্চলের সাধারণ জনগণ যেমন আর্থিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি বাজার ফান্ড এলাকার সার্বিক উন্নয়নও স্থবির হয়ে পড়েছে।

এই পরিস্থিতির প্রেক্ষিতে, সাংবিধানিক অধিকার বঞ্চিত নিপীড়িত জনতার একমাত্র কণ্ঠস্বর হিসেবে পরিচিত কাজী মোঃ মজিবর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নিকট জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি নিম্নোক্ত দাবিসমূহ পেশ করেন—
প্রস্তাবিত দাবিসমূহ:
১. পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ সরকারি বিভাগসমূহকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনে বাধ্য করা।
২. জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে কার্যকর সমন্বয় কাঠামো গড়ে তোলা।
৩. বাজার ফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণের কার্যক্রম দ্রুত পুনরায় চালু করা।
৪. উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
৫. জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ জোরদার করা।

বান্দরবানের বাজার ফান্ডসহ পার্বত্য এলাকার জনগণ দীর্ঘদিন যাবৎ নানামুখী সমস্যায় জর্জরিত। এসব সমস্যার সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা, আন্তঃপ্রশাসনিক সমন্বয় এবং দায়িত্বশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই হতে পারে টেকসই উন্নয়নের একমাত্র পথ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,129)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme