পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে এমপি সাচিং প্রু জেরীর সৌজন্য সাক্ষাৎ

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে এমপি সাচিং প্রু জেরী ফুলেল শুভেচ্ছা জানান এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।