Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র গঠনের অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

Posted on October 25, 2025October 25, 2025 by editor

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামে “জোড়পূর্বক খ্রিস্টানকরণের মাধ্যমে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা” সংক্রান্ত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত বান্দরবান সদরের মুক্তমঞ্চের সামনে সর্বস্তরের খ্রিস্টান সম্প্রদায়ের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বম সোস্যাল কাউন্সিল বাংলাদেশের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব লালজার লম বম। উপস্থিত ছিলেন খুমী অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ও মানবাধিকার কর্মী জনাব লেলিন খুমী, বাংলাদেশ বম সোস্যাল কাউন্সিলের কোষাধ্যক্ষ জনাব ভান নুয়াম বম, ইভানজেলিক্যাল ক্রিস্টিয়ান চার্চের সাধারণ সম্পাদক জনাব জার্মান সাইলুক, বাংলাদেশ ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের দিতেন্দ্র ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংস্থার সহ-সভাপতি জন ত্রিপুরা প্রমুখ।

মানববন্ধনে বান্দরবান জেলার বিভিন্ন চার্চের যাজক, পাদ্রী ও খ্রিস্টান ধর্মাবলম্বী নারী-পুরুষসহ প্রায় ২৫০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “আমরা বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী। পার্বত্য চট্টগ্রামকে কোনো খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার প্রশ্নই আসে না।” তাঁরা অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রমাণবিহীন।

বক্তারা আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা মাত্র তিন শতাংশ—এত অল্পসংখ্যক মানুষ দিয়ে রাষ্ট্র গঠন সম্ভব নয়। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনতে হবে।”

মানববন্ধন শেষে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, মানববন্ধন চলাকালীন বান্দরবান জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা এনএসআই গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme