Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পর্যটক শূন্য বান্দরবান  

Posted on June 14, 2024June 14, 2024 by Editor

বান্দরবান প্রতিনিধি।

পর্যটন নগরী খ্যাত বান্দরবান এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। রুমা ও থানচিতে ব্যাংকে কেএনএফের হামলার ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো বান্দরবান জেলাজুড়ে। আর এর প্রভাব পড়েছে পর্যটনকেন্দ্রগুলোতেও। হোটেল থেকে বুকিং বাতিল করছেন পর্যটকেরা। শুক্রবার (৩১ মে) সাপ্তাহিক ছুটির দিন বান্দরবানের শৈল প্রপাত, নীলাচল, নীলগিরি, প্রান্তিক লেক, মেঘলাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে পর্যটকের তেমন দেখা মেলেনি। 

গত ২ এপ্রিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক রুমা ব্যাংক ডাকাতি, পুলিশের অস্ত্র লুট, থানচিতে কৃষি ও সোনালী ব্যাংক ডাকাতির পর থেকে সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। যার ফলে পাহাড়ে পর্যটক না আসার কারণে বিপাকে পড়েছে এখানকার হোটেল মোটেল, পর্যটকবাহী পরিবহণ সংশ্লিষ্ট এবং পর্যটন সংশ্লিষ্টরা।

তারা বলছে- করোনার পর থেকে নানা কারণে বান্দরবানে পর্যটন ব্যবসার ধস নেমেছে। করোনার পর নিরাপত্তাজনিত কারণে প্রায় দেড় বছর পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ভয়াবহ বন্যা এখন ব্যাংক ডাকাতি সব মিলিয়ে পর্যটন শিল্প এখন শূন্যের কোটায়।   

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী মঙ্গল তঞ্চঙ্গ্যা বলেন, গত দুই তিন বছর পর্যটন মৌসুমে পর্যটন কেন্দ্রে পর্যটক আসছে না। পর্যটকরা আমাদের মেহমান। তাদের কাছে বিভিন্ন কিছু বিক্রয় করে আমরা আমাদের সংসার চালাতে হয়। বেশি কিছুদিন পর্যটক নেই, কী করবো বুঝে উঠতে পারছি না।

শৈলপ্রাভাবের ফল মূল দিয়ে বিভিন্ন রকম আইটেম বিক্রি করেন রতন বম। তিনি বলেন, পর্যটক না আসার কারণে আমাদের জীবন যাত্রা থমকে গেছে, আজকে শুক্রবার প্রচুর পর্যটক থাকার কথা কিন্তু নেই।

বান্দরবান হিলটন হোটেলের ম্যানেজার আক্কাস আলী বলেন, সাপ্তাহিক ছুটিতে প্রায় বুকিং থাকতো কিন্তু গতকয়েক বছরের তুলনায় পর্যটক অনেক কমে গিয়েছে। এখন রুমের বুকিং নেই, পর্যটক নেই, খরচ পোষানো কষ্ট হয়ে পড়েছে। আমরা চাই দ্রুত সময়ে পর্যটকদের নিয়ে আবারও মুখরিত হোক পর্যটন নগরী বান্দরবান।  

হোটেল হিল ভিউ এর জেনারেল ম্যানেজার মো. পারভেজ বলেন, প্রায় সময় আমরা অথিতিদের রুম দিতে পারতাম না আর এখন রুম ফাঁকা, বুকিং করে আবার সেগুলো বাতিল করছে পর্যটকরা, সব মিলিয়ে হোটেল প্রায় ফাঁকা।  

পর্যটকবাহী গাড়িচালক মো. কামাল উদ্দীন বলেন, আমাদের গাড়ি ভাড়া হচ্ছে না, আমরা পরিবার নিয়ে চরম কষ্টে আছি। 

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme