পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবান, ২ জানুয়ারি ২০২৫:
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্‌স) আবদুল করিমের উপস্থিতিতে এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২ জানুয়ারি বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

—প্রতিবেদন: বান্দরবান থেকে