Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নেতার ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

Posted on September 24, 2025September 24, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক::

আমেরিকার নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব আখতার হোসেনসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে এনসিপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপি প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান (সোহেল), মুখ্য সমন্বয়কারী প্রকৌশলী লুক চাকমা, যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, আব্দুল্লাহ আল মামুন এবং যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আমান উল্লাহসহ অন্যান্য নেতারা। বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর বিদেশের মাটিতেও ধারাবাহিকভাবে হামলা হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ।

তারা বলেন, দেশে যেসব মামলায় আসামিদের জামিন দেওয়া হয়েছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে শহীদ পরিবার ও আহতদের হুমকি দিচ্ছে। দেশের ভেতর থেকে বিদেশ পর্যন্ত একই ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রাষ্ট্রযন্ত্রে সক্রিয় ফ্যাসিবাদী শক্তির দোসরদের অপসারণ করে আইনের আওতায় আনার জন্যও জোর দাবি তোলেন।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলা সমন্বয় কমিটি, জাতীয় যুব উইংসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme