Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নাইক্ষ্যংছড়িতে হত্যাকাণ্ড: নিহতের পরিবারের সঙ্গে পুলিশের সমবেদনা, আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময়

Posted on March 23, 2025March 23, 2025 by editor

নিউজ ডেস্ক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

রবিবার (২৩ মার্চ) সকাল ৯টায় তিনি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের আশ্বস্ত করেন যে, ঘটনার পরপরই মামলা রুজু করে পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

পরবর্তী সময়ে তিনি আইন-শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ জনগণের বক্তব্য শোনেন। সভায় তিনি জানান, পবিত্র রমজান মাসে চুরি, ছিনতাই ও রোড ডাকাতি প্রতিরোধে রাতের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি তিনি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকে।

পুলিশ সুপার আরও জানান, শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিত করতে জেলার সদর থানায় ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হয়েছে।

এ সময় নিহত তোয়েবা বেগমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,125)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme