Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

থানচি সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার, দুই অস্ত্র ব্যবসায়ী আটক

Posted on October 20, 2025October 20, 2025 by editor

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী বড় মদক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন— থানচির ছোট মদক খ্যাইসাপ্রু পাড়ার বাসিন্দা ওয়েবার ত্রিপুরা (৩৯) এবং ওলিটক্রে পাড়ার রুইহং ম্রো (৬০)।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম (জি) ও উপ-অধিনায়ক এডি মো. জাকির হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। নিজস্ব সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ও শনিবার (দুই দিনব্যাপী) মায়ানমার সীমান্তবর্তী বড় মদক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটককৃতদের কাছ থেকে ৩০ রাউন্ড অ্যামুনিশন, ১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, মর্টার গোলার একটি বক্স, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল ফোন এবং একটি কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।

বিজিবির বলিপাড়া জোনের উপ-অধিনায়ক এডি মো. জাকির হোসেন বলেন, “পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা আপোষহীনভাবে দায়িত্ব পালন করছি। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, “সম্প্রতি মায়ানমার সীমান্তে অস্ত্র চোরাচালান বেড়ে গেছে। যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং আটক দুইজন ছাড়াও আরও অনেকে জড়িত থাকতে পারে।”

তিনি আরও জানান, রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আটককৃত দুই অস্ত্র ব্যবসায়ীকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme