থানচিতে কাভার ভ্যান দুর্ঘটনা, চালক গুরুতর আহত

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলিপাড়া ইউনিয়নের জীবন নগর এলাকায় আজ, ২১ জানুয়ারি ২০২৫, একটি কাভার ভ্যান দুর্ঘটনায় পতিত হয়। চট্টগ্রাম থেকে বলিপাড়া জোন সদরের সৈনিক ব্যারাকে মালামাল পরিবহনের সময় গাড়িটির ব্রেক ফেল করে। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ১৫০ থেকে ২০০ ফুট নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় গাড়ির চালক কবির (৪৮), গ্রামের বাড়ি লালমোহন, ভোলা সদর, গুরুতর আহত হন। তার বাম হাত ভেঙে যায় বলে জানা গেছে।আহত চালকের মোবাইল নম্বর: ০১৬১৬৫৬২০০২।

৩৮ বিজিবি বলিপাড়া জোনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।