বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান, ১ নভেম্বর ২০২৪:
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বান্দরবান জেলা পুলিশের তত্ত্বাবধানে, পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার জানান, এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবে। তিনি আরও উল্লেখ করেন, নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে সাধারণ জনগণের আস্থা অটুট থাকে।
নিয়োগ প্রক্রিয়ার এই প্রথম দিনের বাছাই পর্বে উপস্থিত ছিলেন টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যগণ, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত প্রতিনিধি এবং বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ জেলা পুলিশের কঠোর নজরদারিতে পরিচালিত হয়েছে এবং এতে জনসাধারণের মধ্যে সেবামূলক মানসিকতা তৈরিতে পুলিশের ভূমিকা আরও দৃঢ় হয়েছে বলে আশা করা হচ্ছে।
