Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

টানা সপ্তমবারের মতো এইচএসসিতে জেলার সেরা কোয়ান্টাম কসমো কলেজ

Posted on October 16, 2025October 16, 2025 by editor

শতভাগ পাস, অর্ধেক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন

বান্দরবান, ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)।
ধারাবাহিক গৌরব ধরে রেখে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবারের এইচএসসি পরীক্ষায়ও নতুন মাইলফলক গড়েছে। টানা সপ্তমবারের মতো বান্দরবান জেলায় প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

জেলার মোট ১৪টি কলেজের মধ্যে একমাত্র কোয়ান্টাম কসমো কলেজ শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে শতভাগ পাস করেছে মাত্র ৭টি কলেজ, যার মধ্যে শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে কোয়ান্টাম কসমো কলেজ চতুর্থ স্থানে রয়েছে।

এ বছর কলেজটির ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) এবং ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৪.০০ বা তার বেশি (A গ্রেড) অর্জন করেছে।

বিভাগভিত্তিক ফলাফল:

বিজ্ঞান বিভাগ: ১২ জন এ প্লাস, ১ জন এ গ্রেড

ব্যবসায় শিক্ষা বিভাগ: ১১ জন এ প্লাস, ১১ জন এ গ্রেড

মানবিক বিভাগ: ৮ জন এ প্লাস, ১৯ জন এ গ্রেড

অসাধারণ এই ফলাফলের বিষয়ে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন,

“আমাদের শিক্ষার্থীরা ধ্যান, শুদ্ধাচার ও জীবনযাপনের বিজ্ঞান অনুশীলনের মধ্য দিয়ে মানবিক ও দক্ষ বিশ্ব নাগরিক হওয়ার পথে এগিয়ে যাচ্ছে—এটাই কোয়ান্টামের মূল লক্ষ্য।”

পার্বত্য চট্টগ্রামের অন্যতম মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোয়ান্টাম কসমো কলেজ ইতোমধ্যেই আড়াই শতাধিক শিক্ষার্থীকে সরকারি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিয়েছে। ধারাবাহিক এই সাফল্য কোয়ান্টামের শিক্ষা-দর্শন ও নৈতিক অনুশীলনের বাস্তব প্রতিফলন বলে মনে করছেন শিক্ষাবিদরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme