Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

Posted on November 27, 2024November 27, 2024 by editor

জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি:

চট্টগ্রাম আদালতে সরকারি পক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টায় বান্দরবান জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের আয়োজনে এ বিক্ষোভ শুরু হয়।

হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বদরুল হক, জেলা জর্জ কোর্ট জামে মসজিদের খতিব মুজিবুল হক এবং ছাত্র শিবিরের পক্ষে আসিফ ইকবাল।

বক্তারা বলেন, “স্বৈরাচারী সরকার ইসকন সংগঠনকে পৃষ্ঠপোষকতা করে মুসলিম সমাজে অরাজকতা সৃষ্টি করছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার মধ্য দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে।” তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

উল্লেখ্য, সোমবার (২৫ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিম্ময় কৃষ্ণ দাস। তাকে চট্টগ্রামে নেওয়ার পর আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

বিক্ষুব্ধ জনতা আইনজীবী হত্যার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme