জাগ্রত পাহাড় ডেস্ক :
ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসকে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে বান্দরবান সদর থানার একাধিক মামলায় আটক থাকা অবস্থায় তাকে আদালতে নেওয়া হয়। বিচারক ফাতেমা তুজ জোহরা মামলাগুলোর পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করে আসামিকে বান্দরবান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে জিআর-৯৬/২৪ মামলায় আগামী ২৭ এপ্রিল, জিআর-১০০/২৪ মামলায় ৪ মে, জিআর-১০৪/২৪ মামলায় ৩০ এপ্রিল, জিআর-৯৮/২৪ মামলায় ১৫ এপ্রিল এবং জিআর-১০১/২৪ মামলায় ২৮ এপ্রিল পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে।
হাজতি নম্বর ৩১৭/২৫ হিসেবে কারাগারে থাকা লক্ষ্মীপদ দাস বান্দরবান সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের রাজার মাঠ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত উপেন্দ্র লাল দাস। আটক থাকা মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
