বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস সহ ২৮ জনের নাম এজাহারভুক্ত ও অজ্ঞাত ১০০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) পৌর বিএনপির নেতা শামীম হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বান্দরবান সদর থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর আসামিরা হামলা চালায় ও আন্দোলন নানাভাবে বাধাগ্রস্ত করে। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস সহ ২৮ জনের নাম এজাহারভুক্ত ও অজ্ঞাত ১০০-১২০ জন সন্ত্রাসী বাহিনী ধারালো দাঁ, কিরিছ, রামদা ও দেশীয় অস্ত্রসহ ভাড়া করে আনে। পরে কোটাবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী ও জনসাধারণদের অতর্কিত এলোপাথারি মারধর করে। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের পেটুয়া বাহিনী জনসাধারণ ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।
এসময়ে আসামিদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও জনসাধারণ গুরুতর আহত হয়। পরে শিক্ষার্থী ও জনসাধারণ আহত হওয়ার পরে আসামিরা তাদের কে মামলা মোকদ্দমা করলে আমাদের কে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন।
মামলার বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল জলিল বলেন, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শামীম হোসেন বাদী হয়ে লামা থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত অবস্থায় রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
