জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে আলীকদম উপজেলায় সেনাবাহিনীর জোন (৩১ বীর) ২ লাখ ৬৩ হাজার ৬ শত ৫ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। আজ রবিবার (১৪ জুলাই) সকাল এই অনুদান দেওয়া হয়।
আলীকদম সেনা জোন কর্তৃক আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলঘ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরীব-দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণসংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল বাবদ এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল শওকাতুল মোনায়েম।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, আলীকদম জোন প্রতি মাসেই এ সকল প্রতিষ্ঠানকে অনুরুুপ অনুদান প্রদান করেন।
