জাগ্রত পাহাড় ডেস্ক :
বান্দরবানের আলীকদমে বিজিবি ও বনবিভাগের যৌথ অভিযানে কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) ভোররাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অভিযান চালায় আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন ও লামা বন বিভাগ।
অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে চিহ্নিত স্থানে পৌঁছেই একটি চালকবিহীন কাঠ ভর্তি পিকআপ উদ্ধার করে যৌথ বাহিনী। পরবর্তীতে পিকআপটি লামা বনবিভাগে হস্তান্তর করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
