আলীকদমের অংশেথোয়াই মার্মার বিরুদ্ধে জায়গা জবরদখলের অভিযোগ:

নিজস্ব প্রতিবেদক

বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে জবরদখল করে ওয়ারিশী সম্পত্তির উপর ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ লাইসেন্স আবাসিক হোটেলসহ সরকারি প্রকল্প নিজের প্রজেক্টে অভিযোগ বান্দরবানের আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মার বিরুদ্ধে।

জেলা প্রশাসক কার্যলয়ে অভিযোগ সূত্রে জানা যায়, উচ্চ আদালতে একাদিক বার নিষেধাজ্ঞা তাকার পরও বিগত ২০০৯ সাল থেকে এই পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক কর্মকর্তার যোগসাজশে ওয়ারিশ সম্পত্তি জবর দখল করে অবৈধভাবে আবাসিক হোটেল “দ্যা দামতুয়া ইন আবাসিক হোটেল এন্ড রেষ্টুরেন্ট” লাইসেন্স করে ব্যবসা পরিচালনা করছে। কাঠের স’মিল, অটো রাইচমিল সহ সরকারি অর্থ ব্যয় করে নিজের মৎস্য চাষের গোধা (বড় পুকুর) এর রাস্তা নির্মাণ করে। সে সাথে ওয়ারিশ সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান তাকলেও অবৈধভাবে সেই বাগানের জোত করে যা ২৮৮ নং আলীকদম মৌজার ৩৬৯ হোল্ডিং এর ১৪০, ১০২, ও ১০৩ নং খতিয়ানের সেগুন বাগানের কাগজেই ব্যবসা পরিচালনা করেন। এছাড়াও দীর্ঘ ১৫ বছরের অধিক আওয়ামী লীগের প্রভাব জোড়ে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ, সরকারি অর্থ আত্মসাৎ করে পুকুর খনন, মৎস্য চাষের গোধা বাঁধ, গাড়ি ক্রয়সহ নগদ অর্থে মালিক বনে যান।

তার অনিয়মের বিরুদ্ধে জানতে সরজমিনে গেলে জানা যায়, অংশেথোয়াই মার্মার নিজ জমিতে পুকুর খনন, মৎস্য চাষের গোধায় যেতে সরকারি কোটি টাকার প্রকল্পের কাজ জেলা পরিষদ থেকে বাস্তবায়ন করেছেন।

অভিযোগের বিষয়ে অংশেথোয়াই মার্মার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ তা সব মিথ্যা, আমি ছোট বেলা থেকে নিজের ব্যবসা পরিচালনা করতেছি।