জাগ্রত পাহাড় ডেস্ক:
আজ, ২১ ডিসেম্বর ২০২৪, রুমা জোনের দায়িত্বে থাকা ২৮ বীর কর্তৃক বম সম্প্রদায়ের অবসরপ্রাপ্ত কর্পোরাল লালচেউ থাং বম (পিতা: মৃত লাল দাও বম, সাং: আরথা পাড়া, ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ, রুমা, বান্দরবান) কে সেনাবাহিনীর পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
সকালে রুমা বাজার সংলগ্ন লালঙাক পাড়ায় এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে কর্পোরাল লালচেউ থাং বম-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছিলেন।
এরপর বিকাল ১৫:৩৫ ঘটিকায় মরদেহ রুমা বাজার সংলগ্ন জাইঅনপাড়ার বম হোস্টেলের পাশের নির্ধারিত স্থানে সমাহিত করা হয়। মরদেহ সমাহিতকালে সেনাবাহিনীর প্রতিনিধিরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ মর্মান্তিক প্রয়াণে সেনাবাহিনী তার অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে। কর্পোরাল লালচেউ থাং বমের আত্মার শান্তি কামনার পাশাপাশি তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
