Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রুমায় ভাল্লুকের আক্রমণে জুমচাষী গুরুতর আহত

Posted on October 31, 2025October 31, 2025 by editor

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকার রুইফ পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ জুমের বাগানে কলার ছড়ি কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত জুমচাষীর নাম কাইং প্রে ম্রো (৩৪)। তিনি রুইফ পাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রোয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাইং প্রে ম্রো জুমের বাগানে কলার ছড়ি কাটছিলেন। হঠাৎ পাশের জঙ্গল থেকে একটি ভাল্লুক বের হয়ে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিজ জুমে কাজ করার সময় ভাল্লুকের আক্রমণে কাইং প্রে ম্রো গুরুতর আহত হন। স্থানীয়দের ধারণা, ঘটনাস্থল এলাকায় ভাল্লুকের বাচ্চা থাকতে পারে।” তিনি আরও জানান, আহত ব্যক্তির চোখ ও মুখে গুরুতর আঘাত লেগেছে।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী বলেন, “চিম্বুক এলাকা থেকে ভাল্লুকের আক্রমণে আহত এক জুমচাষীকে ভর্তি করা হয়েছিল। তার আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

স্থানীয়দের দাবি, এ এলাকায় মাঝে মাঝেই বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়। এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme