Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাঘাইছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা

Posted on October 21, 2025October 21, 2025 by editor

নিউজ ডেস্ক:

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাহিল্যা কবিরপুর এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে।

গত সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে জজ মিয়ার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর করে এবং প্রায় ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাঘাইছড়ি উপজেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আবছার হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয় ‘পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।’

বিবৃতিতে আরও বলা হয়, আমতলী, মাহিল্যা ও কবিরপুর এলাকার জনগণকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। তবে সন্ত্রাসীরা যদি পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টি করে, তবে তার জবাব “অত্যন্ত কঠিনভাবে” দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে, ‘যে দলের বা সম্প্রদায়েরই হোক না কেন, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, যেন খাগড়াছড়ির মতো কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাঘাইছড়িতে তৈরি না হয়।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme